সর্বশেষ

নরসিংদীর খবর

সাংবাদিকতা নিয়ে ছাত্রদল নেতার স্ট্যাটাসে নরসিংদীতে তীব্র ক্ষোভ

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের বিরুদ্ধে। তাঁর ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা মন্তব্যটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ ঘিরে রহস্য

নরসিংদীর মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দের সরকারি দাবি ঘিরে চরম রহস্য তৈরি হয়েছে। দুই কোটি টাকার জাল জব্দ করা হলেও নামমাত্র মূল্যের কিছু জাল আগুনে পোড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এরই মধ্যে জব্দকৃত জালের একটি অংশ 'নিখোঁজ' হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং উপজেলা মৎস্য কর্মকর্তা।

জনপ্রতিনিধিদের কাজ জনগণের কল্যাণ, লুটপাট নয়: খায়রুল কবির খোকন

নরসিংদীতে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের আমানত রক্ষা করে তাদের সেবা করাই জনপ্রতিনিধিদের একমাত্র দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে জুলাই বিপ্লবের প্রথম শহীদ তাহমিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান নবম শ্রেণির এই শিক্ষার্থী। তাঁর এই মহান আত্মত্যাগকে স্মরণ করে আজ রাষ্ট্র ও জনগণের ঋণের কথা পুনর্ব্যক্ত করা হয়।

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে জখম করলেন বিএনপি নেতা

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কান কামড় দিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নরসিংদীতে একই পরিবারের ৬ প্রতিবন্ধী সদস্য পেলেন স্বপ্নের নতুন ঘর

নরসিংদীর রায়পুরায় একই পরিবারের ছয়জন প্রতিবন্ধী সদস্যের দীর্ঘদিনের কষ্ট ও জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনের অবসান ঘটেছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নির্মিত একটি নতুন ও নিরাপদ বাড়ি আনুষ্ঠানিকভাবে এই অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবিক এই উদ্যোগের ফলে পরিবারটির মুখে ফুটেছে আনন্দের হাসি এবং নিশ্চিত হয়েছে একটি নিরাপদ আশ্রয়।